রাস্তা নির্মাণে ব্যাপক কারচুপির অভিযোগ,চেবরি পেক্নিছড়ায় এলাকার মানুষের।
খোয়াই,১০জানুয়ারি:রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, নিম্নমানের উপকরণ ব্যবহার, কার্পেটিং ছাড়াই কাজ শেষ করা, অসন্তোষ প্রকাশ এলাকাবাসীর ঘটনা খোয়াই এর চেবরি পেক্নিছড়ায়
ঘটনার বিবরণে প্রকাশ,খোয়াই এর চেবরি পেক্নিছড়ায় প্রায় তিন কিলোমিটার রাস্তা ভেঙ্গে নষ্ট হয়ে যায়।তার ফলে এলাকার মানুষের যাতায়াত করতে ভীষণ অসুবিধা সম্মুখীন হয়েছিল।তাই রাজ্য সরকারের পূর্ত দপ্তর নতুন রাস্তা নির্মাণের কাজ হাতে নেয়।কাজের কন্ট্রাক দেওয়া হয়।রাস্তা নির্মানের কাজ শুরু হলে এলাকার বাসিন্দারা অভিযোগ করে রাস্তা নির্মানের কাজে কারচুপি করা হচ্ছে।তারা আরো অভিযোগ করে আগের পিচের উপরেই নতুন পিচের আস্তরণ দিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসীর বক্তব্য এভাবে রাস্তা তৈরি হলে কয়েক মাসের মধ্যেই রাস্তাটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এর থেকে আগের রাস্তায় ভাল ছিল বলে আক্ষেপের সুরে বললেন কয়েকজন এলাকাবাসী।





