কংগ্রেসের ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ কর্মসূচির।


আগরতলা, ১১ জানুয়ারি : ভিবিজি রামজি প্রকল্প বাতিল করে মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে ডাক দিয়ে ছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।তারই অঙ্গ হিসেবে রবিবার আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গণ অনশন কর্মসূচির আয়োজন করা হয়।এদিন
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সদর জেলার উদ্যোগে ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ কর্মসূচির অংশ হিসেবে এমজিএনরেগা আইন পুনর্বহালের দাবিতে এই জেলাভিত্তিক গণ অনশন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।এদিন অনশন মঞ্চ থেকে নেতৃত্বরা দাবি করেন যে অবিলম্বে মনরেগা পুনর্বহাল না হলে রাজ্যজুড়ে আন্দোলন আরও তীব্র করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *