যুবকদের ‘নেশার’ মাঠে নয় ‘খেলার’ মাঠে আসার আহ্বান জানালেন বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব।
আগরতলা, ১১ জানুয়ারি:আগামীকাল ১২ জানুয়ারি যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। উপলক্ষে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মন্ডলে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার ১৩ প্রতাপগড় মন্ডল উদ্যোগে এক সুসজ্জিত বাইক র্যালি আয়োজন করা হয়। এদিন এই বাইক র্যালি কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ১৩ প্রতাপগড় মন্ডল সভাপতি স্বপ্না দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন যুবকদের পথ প্রদর্শক স্বামীজীর জন্ম জয়ন্তী কে সামনে রেখে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি মন্ডলে। তিনি আরো বলেন রাজ্যের যুবকদের নেশার থেকে বের করে খেলার মাঠে নিয়ে আসার জন্য এই উদ্যোগ তিনি বলেন রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আজকের এই বাইক র্যালি সমাজে একটি বার্তা ছড়িয়ে দেবে।





