আড়ালিয়া এলাকায় এক বাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় প্রতিবাদে সরব হিন্দু সমাজ।


আগরতলা, ১৬ জানুয়ারি : রাতের আঁধারে আড়ালিয়া এলাকায় এক বাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।দোষীদের শাস্তির দাবিতে পুলিশ সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে হিন্দু সমাজ।
বিক্ষোভ চলাকালীন অংশগ্রহণকারীরা ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পরে হিন্দু সমাজের একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের নিকট একটি লিখিত ডেপুটেশন প্রদান করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৬ জানুয়ারি আড়ালিয়া লোকনাথ এলাকায় মাধবী শর্মা নামে একটি হিন্দু পরিবারের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তার বাড়িঘর ও মন্দির ভাঙচুর করে। দুষ্কৃতকারীদের হাতে পরিবারের সদস্যরা আহত হয়েছেন।তারা আরও অভিযোগ করেন,পরবর্তী সময়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু ১০দিন অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ দৃষ্কৃতিকারীদের গ্রেফতার করে নি। তাই বাধ্য হয়ে আজ পুলিশ সুপারের কাছে আভিযোগ তুলে ধরেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *