পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু।


আতেলিয়ামুড়া,১০ জানুয়ারি:
পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু।ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বালুছড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম অঙ্কিতা সরকার (১৯), ঘটনাটি ঘটে শনিবারে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কৃষ্ণপুর আমতলী এলাকার অঙ্কিতা নমঃ দাসের কৃষ্ণপুর বালুছড়া এলাকার যুবক অনন্ত সরকারের সঙ্গে ভালবাসার সম্পর্কের বিবাহ হয়। বিবাহের পর থেকেই অঙ্কিতার উপর শ্বশুরবাড়ি’তে শারীরিক ও মানসিক নির্যাতন চলত বলে অভিযোগ মৃতার পরিবারের। সমস্ত অত্যাচার সহ্য করেও সংসার টিকিয়ে রেখেছিলেন অঙ্কিতা। বর্তমানে তাদের দুই বছর বয়সী একটি পুত্র সন্তান ও রয়েছে।পরে অত্যাচারের মাত্র এতটাই ছিল শেষ পর্যন্ত
শনিবার অঙ্কিতা নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পথ বেছে নেয়।ঘটনাটি নজরে আসতেই পরিবারের লোকজন দ্রুত তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং বিষয়টি তেলিয়ামুড়া থানা’কে জানানো হয়।খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
মৃতার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে অঙ্কিতা’কে হত্যা করেছে।
ঘটনাটি আত্মহত্যা না কি হত্যা—তা খতিয়ে দেখতে পুলিশ ও ফরেন্সিক টিম তদন্ত শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ মৃতার বাবার বাড়ির লোকজনদের মৌখিক অভিযোগ মূলে জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী অনন্ত সরকার ও শাশুড়ি কৌশল্যা সরকার’কে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়
মৃতার পরিবার সূত্রে জানা যায়, তারা ন্যায্য বিচারের দাবিতে গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *