ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসত ঘর ঘটনা তেলিয়ামুড়ায়
তেলিয়ামুড়া,১০জানুয়ারি: তেলিয়ামুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসত ঘর ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১২ লক্ষাধিক টাকা।ঘটনার বিবরণে জানা গেছে শনিবার ভোররাতে তেলিয়ামুড়া থানার অন্তরগত রাজনগর গ্ৰামে ঘনবসতিপূর্ণ অঞ্চলে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
অগ্নিকাণ্ডে ঠিকাদার উৎপল কান্তি রায়ের বাড়ির পেছনের একটি ভাড়াটিয়া ঘর আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, পাশাপাশি আগুনে পুড়ে ছাই একটি মোটর বাইক।
ঘটনার সময় ভাড়াটিয়া ঘরে উপস্থিত ছিলেন না।আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রাথমিক ধরণায় জানাগেছে।
খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে, দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।ঘনবসতিপূর্ণ রাজনগর এলাকায় এই রহস্যজনক অগ্নিকাণ্ড কে ঘিরে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য।





