অবশেষে গ্রেফতার শাহাজান।


আগরতলা, ৫ জানুয়ারি:মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে অবশেষে পশ্চিম আগরতলা থানার পুলিশ গ্রেফতার করেছে যুব কংগ্রেস নেতা শাহাজান ইসলামকে । দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ৮/৬/২০২৫ সালে শাহাজান তার সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা.মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিল। এমনকি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তহগত আক্রমণও করেছেন সে। পাশাপাশি, সে পুলিশ প্রশাসনকে নিয়েও সমালোচনামূলক কথা বলেছিলেন। পরবর্তী সময়ে থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা। এরপর থেকেই শাহাজান ইসলাম নিজেকে আত্মগোপন করে ফেলে। অবশেষে জয়নগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার কেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *