এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার কে ঘিরে কালীটিলা এলাকায় চাঞ্চল্য।
আগরতলা, ৫ জানুয়ারি: শহরের উপকণ্ঠে এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানার অন্তর্গত কালীটিলা এলাকার এক রাবার বাগানে।
ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকালে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে রাবার বাগানে কাজ করতে আসা এক শ্রমিকরা। বিষয়টি নজরে আসতেই তিনি তৎক্ষণাৎ শ্রীনগর থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মহিলাকে প্রথমে হত্যা করা হয়েছে এবং পরিচয় গোপন করার উদ্দেশ্যে দেহে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। যদিও মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টের আসলে।
পুলিশ জানিয়েছে, মৃতার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।পরিচয় উদ্ধারের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ডগস্কোয়াড ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার বিবরণ খতিয়ে দেখছে।
এ ঘটনাকে কেন্দ্র করে কালীটিলা ও আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।





