বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর(জেএমবি) সক্রিয় সদস্য গ্রেফতার আগরতলায়।


আগরতলা প্রতিনিধি, ৩০ ডিসেম্বর: ত্রিপুরা পুলিশ, আসাম পুলিশ ও অন্যান্য সহযোগী ইউনিটের যৌথ অভিযানে মঙ্গলবার সকালে আগরতলার পশ্চিম অন্তর্গত জয়পুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশর জঙ্গিগোষ্ঠী ইমাম মাহমুদে কাফেলা-র এক সক্রিয় সদস্যকে।গ্রেপ্তারকৃতের নাম জাগির মিয়া (৩৩)। তিনি জয়পুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, জাগির মিয়া ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দায়ের হওয়া এসটিএফ থানার মামলা নং ০৬/২০২৫-এর সঙ্গে জড়িত থাকায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিএনএস, ২০২৩-এর ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৫০/১৫২/১১৩(৫) এবং ইউএপিএ, ১৯৬৭-এর ধারা ১০/১৩/১৬/৩৮/৩৯/৪০ অনুযায়ী একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জাগির মিয়া “ইমাম মাহমুদে কাফেলা” নামক একটি উপ-সংগঠনের সক্রিয় সদস্য।এই সংগঠনটি নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জেএমবি (জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ)-এর একটি আদর্শিক শাখা হিসেবে কাজ করে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।
পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *