হাজারো মানুষের শ্রদ্ধায় বিশ্ববন্ধু সেনে’র শেষকৃত্য সম্পন্ন।

ধর্মনগর প্রতিনিধি, ২৮ ডিসেম্বর : নিজের হাতে উদ্বোধন করা শ্মশানেই সম্পন্ন হল ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রয়াত বিশ্ববন্ধু সেনে’র শেষকৃত্য। রবিবার সকালে শোকস্তব্ধ পরিবেশে ধর্মনগরের অসংখ্য মানুষ শেষবারের মতো প্রিয় জননেতাকে শ্রদ্ধা জানান।
সকালে তাঁর নিজ বাসভবন থেকে মরদেহ প্রথমে বিজেপি জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা কার্যালয় হয়ে অন্তিম যাত্রা শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়।
ধর্মনগরের রাজপথ জুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে ফুলে ফুলে সাজানো শবযাত্রায় চোখের জলে শেষ বিদায় জানান সাধারণ মানুষ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই শেষযাত্রা।
প্রয়াত বিশ্ববন্ধু সেনে’র প্রয়াণে ধর্মনগর সহ সমগ্র জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।জনসেবায় নিবেদিত এই নেতার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *