মান্দাই এবং সিমনা বিধানসভা থেকে তিপ্রা মথা ও আইপিএফটি দল ছেড়ে বিজেপিতে যোগদান।


আগরতলা প্রতিনিধি,২৮ ডিসেম্বর :তিপ্রা মথা ও আইপিএফটি ছেড়ে একঝাঁক নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।রবিবার আগরতলার বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভার মাধ্যমে যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।এদিন উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, অফিস সম্পাদক মিহির সরকার, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।যোগদান সভার প্রথমে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনে’র প্রতি স্মৃতিচারণ করা হয়।এদিন বিজেপিতে যোগদান করা নতুন সদস্যদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেয় প্রদেশ নেতৃত্বরা।এদিন যোগদান সভা শেষে সাংবাদিক দের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের নানা স্তর থেকে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতা ও স্থিতিশীল শাসনের জন্যই এই যোগদান বলে তিনি উল্লেখ করেন।
এদিন মথা ও আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান করেন বাপী রূপিণী, মণিমালা দেববর্মা, সুমিতি দেববর্মা, প্রভারানি দেববর্মা, বুধিরাম দেববর্মা প্রমুখ। মান্দাই ও সিমনা এলাকা থেকে এই নেতৃত্বরা বিজেপিতে শামিল হন। পাশাপাশি ৭২টি পরিবারের মোট ২৪৬ জন ভোটার এদিন বিজেপিতে যোগ দেন।বিজেপি নেতৃত্বের আশা, এই যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *