প্রয়াত’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ঢাকা, ৩০ ডিসেম্বর :মঙ্গলবার বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন।এদিন সর্ব প্রথমে সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন তাঁর পুত্র তারেক রহমান।তারপর গোটা দেশে ছড়িয়ে পড়ে উনার মৃত্যুর খবর।

দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার ভোর ছয়টা নাগাদ মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।ভোটের মুখে বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।জানা গিয়েছে মঙ্গলবার ভোর আনুমানিক ছ’টার দিকে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন দলীয় বিবৃতিতে তাঁর আত্মার সদগতি কামনা করা হয়েছে এবং দেশবাসীর কাছে তাঁর জন্য প্রার্থনা চাওয়া হয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগ সিরোসিসে ভুগছিলেন। পাশাপাশি তিনি কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বুকে সংক্রমণ এবং হৃদযন্ত্রজনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন।





