চুরি যাওয়া ১০টি উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।

আগরতলা প্রতিনিধি, ২৪ ডিসেম্বর: চুরি যাওয়া ১০টি উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন পুলিশ ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক।পুলিশ সুপার আরো জানিয়েছেন, শহরের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি হয়ে গিয়েছিল।পরবর্তী সময়ে বাইক চুরির অভিযোগ থানায় দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় থেকে অবশেষে ছয় জন অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তারা বর্তমানে জেলে হাজতে রয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ীয় শহরের বিভিন্ন জায়গা থেকে ১০ টি বাইক উদ্ধার করেছে পুলিশ এবং আজ মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *