বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতন এবং হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের।

আগরতলা প্রতিনিধি,২৪ ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতন এবং হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।বুধবার রাজধানীর আনন্দময়ী কালীবাড়ি থেকে একটি মিছিল শুরু হয় এই মিছিলটি আগরতলা আখাউড়া চেকপোস্টের গিয়ে শেষ হওয়ার কথা ছিল।তবে মিছিলটি পুলিশ সদর কার্যালয়ের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ বিক্ষোভ মিছিলটি সেখানেই আটকে দেয়।ফলে কিছু সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দস্তা দস্তি হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সংঘটিত হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের। মিছিল থেকে বাংলাদেশের প্রতি ক’ড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে।বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বের অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হলেও আন্তর্জাতিক স্তরে বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমনের শিকার হচ্ছে। কোথাও সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে আবার কোথাও তাঁদেরকে মেরে ফেলা হচ্ছে। তারা অবিলম্বে এই ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিন তারা আরো জানান ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়া পাড়া এলাকায় দীপু চন্দ্র দাস নামে এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে সরব হয়েছে তারা। তাদের দাবি, প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *