অনির্দিষ্টকালের জন্য খোয়াই টু কমলপুর রোডে বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিল আগরতলা রাধানগর বাসস্ট্যান্ডের বাস মালিকরা

রাধানগর সিমনা,খোয়াই,কমলপুর বাস ওনারস অ্যাসোসিয়েশন এর সাংবাদিক সম্মেলনের “ছবি”

আগরতলা,২৪ ডিসেম্বর:অনির্দিষ্টকালের জন্য খোয়াই টু কমলপুর রোডে বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিল আগরতলা রাধানগর বাসস্ট্যান্ডের বাস মালিকরা।বুধবার রাধানগর বাসস্ট্যান্ডে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই বলেন বাস মালিকরা।এদিন তারা জানায় আগরতলা রাধানগর স্ট্যান্ড যে বাস গুলি খোয়াই এবং কমলপুর পরিষেবা দিয়ে আসছিল তার মধ্যে কোন সমস্যা ছিল না। ইদানিং নতুন করে খোয়াই স্থিত স্ট্যান্ডে একটি সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাটি হলো খোয়াই মোটরস্ট্যান্ডের বাস মালিক সংগঠনের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগে গাড়িগুলি আসলে দশ মিনিট খোয়াই স্টান্ডে দাঁড়ানোর জন্য অনুমতি ছিল কিন্তু নতুন করে তারা দশ মিনিট থেকে কমিয়ে সেই সময়সীমা পাঁচ মিনিট করা হয় তাতেই বাদে দ্বন্দ্ব। আগরতলা রাধানগর স্ট্যান্ডের বাস মালিকদের অভিযোগ তাদেরকে কিছু না জানিয়েই সময়সীমা কমানো হয়েছে তাতে বাস চালকদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কারণ কম সময়ে যাত্রী উঠানো সম্ভব হয় না খালি গাড়ি নিয়ে আগরতলায় ফিরতে হয়। তেমনি আগরতলা থেকে কমলপুর যাওয়া বাস গাড়ি গুলি খোয়াই থেকে কোন যাত্রী তুলতে পারে না কম সময়ের জন্য।

তাই খোয়াই কমলপুর বাস মালিক এসোসিয়েশন সিদ্ধান্ত গ্রহণ করে যে যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য খোয়াই থেকে কমলপুর বাস পরিষেবা বন্ধ করে রাখবে।বুধবার তাদের পরিষেবা বন্ধ ছিল বলে জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *