নিয়োগের দাবিতে আবারো শিক্ষা ভবনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের।
আগরতলা প্রতিনিধি, ২৩ ডিসেম্বর: নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনে বিক্ষোভ টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতী দের।তাদের দাবি অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের কে চাকুরী প্রদান করা হয়।
তাদের অভিযোগ, গত ২০২২ সালের ডিসেম্বর মাসে ৩৯০০০ জন পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসেছিল। তাতে টেট ওয়ান এবং টেট টু মিলে মোট ৩৬১ জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না।এ বিষয়ে একাধিকবার আন্দোলন করার পরেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।গত ২ বছর যাবৎ তারা বেকারত্বের জ্বালায় ভুগছেন। তাই তারা বাধ্য হয়ে মঙ্গলবার নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়।





