পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পর্যালোচনা বৈঠক।

আগরতলা,২৩ডিসেম্বর:রাজ্য পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের উপস্থিতিতে মঙ্গলবার রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হলো পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পর্যালোচনা বৈঠক। উল্লেখ্য ১৫ তম অর্থ কমিশনের তরফে রাজ্যের পঞ্চায়েত দপ্তর কে পাঠানো অর্থ বিভিন্ন খাতে কিকি খরচ করা হয়েছে এবং লক্ষ মাত্রা কি থাকবে তা নিয়ে গত তিন মাস আগেও একটি বৈঠক করা হয়।আর আজকের এই বৈঠকে আলোচনা করা হয় সেই অর্থ খরচে কি রকম সাফল্য অর্জন করেছে দপ্তর।এদিন বৈঠকে থেকে সংবাদমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন ১৫ তম অর্থ কমিশনের পাওয়া অর্থ বিগত অর্থ বছরে ত্রিস্তর পঞ্চায়েতে ১৫ থেকে ১৬ শতাংশ অর্থ বিভিন্ন খাতে খরচ করেছে দপ্তর।তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলাতে উন্নয়ন কাজের জন্য প্রায় ৯০ শতাংশ অর্থ খরচ করা হয়েছে।এদিন তিনি আরো জানান আরো যা বাকি অর্থ রয়েছে তা আগামী ২০২৬ সালের ১৫ জানুয়ারির মধ্যে ৯০ শতাংশ অর্থ সারা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে উন্নয়ন কাজে খরচ করা হবে তার জন্য আজকের এই বৈঠক।এদিন মন্ত্রী ছাড়া ও বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেল সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড.বিশাল কুমার সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *