শররে সংলগ্ন বৃদ্ধ মহিলার হত্যাকান্ডে গ্রেফতার মেয়ে ও জামাতা।

আগরতলা প্রতিনিধি,২৩ ডিসেম্বর:বৃদ্ধ মহিলার হত্যা কাণ্ডে গ্রেফতার মেয়ে ও জামাতা।উল্লেখ্য গত ২১ ডিসেম্বর রাজধানী শহর সংলগ্ন পশ্চিম ভুবনবন সারদাপল্লী এলাকায় নিজ ঘর থেকে সুলেখা দে নামে এক বৃদ্ধ মহিলার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই ওনার মেয়ে বুলটি দেব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ মহিলা মারা যায়। মেয়ে বুলটি দেব অভিযোগ করে উনাকে ঘরে একা পেয়ে কে বা কাহারা উনার মা কে আঘাত রক্তাক্ত করে এবং উনার স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়।এই ঘটনায় মেয়ে বুলটি দেবের অভিযোগে একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।ঘটনা গভীরভাবে তদন্ত করে পুলিশের সন্দেহ হয় এই হত্যাকান্ডটি মেয়ে বুলটি দেব ও তার স্বামী বিষ্ণু দেবী-ই করেছে।পুলিশ তারা দুজন কে গ্রেফতার করে এবং তাদের কে জিজ্ঞাসা বাদ করলে তারা স্বিকার করে এই ঘটনাটি তারাই সংঘটিত করেছে।পুলিশ আরো জানায় পারিবারিক অশান্তির কারনে এই হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে।বৃদ্ধার স্বর্নগয়না গুলিও উদ্ধার করে পুলিশ।আজ তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। মঙ্গলবার পশ্চিম থানায় এক সাংবাদিক সম্মেলন করে এই সাংবাদ জানিয়েছে সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *