রাজ্যে গ্রাম কিংবা শহরে জনগণের কাছে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিতে বিশাল ভূমিকা রয়েছে স্বাস্থ্যকর্মীদের:টিংকু রায়

আগরতলা প্রতিনিধি,১৪ডিসেম্বর: ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে।এদিনের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী টিংকু রায়। সম্মেলনের প্রথমে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের শুভ সূচনা করেন মন্ত্রী। এদিন এ সম্মেলনে মন্ত্রী টিংকু রায় আলোচনা রাখতে গিয়ে বলেন রাজ্যের গ্রাম কিংবা শহরে স্বাস্থ্য ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বিভিন্ন গ্রামীন এলাকাতে উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে এ স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিচালনার দায়িত্ব রয়েছেন এই হেলথ মিশনের কর্মীরা। এদিন তিনি আরো বলেন রাজ্যের গ্রাম কিংবা শহরে জনগণের কাছে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিতে দিবারাত্র কাজ করে চলেছেন এই স্বাস্থ্যকর্মীরা। এদিন মন্ত্রী আরও বলেন রাজ্যের প্রধান হাসপাতাল গুলিতে যে বিভিন্ন ধরনের বড় বড় অপারেশনগুলি হয় এর মধ্যে এই স্বাস্থ্য কর্মীদের বিশাল ভূমিকা থাকে। এদিন মন্ত্রী ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক পিযুষ ভৌমিক, হেলথ মিশনের মিশন অধিকর্তা মাননীয় নুপুর দেববর্মা এবং ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই সহ অন্যান্যরা। এদিন সম্মেলন থেকে মন্ত্রী নিকট সংগঠনের তরফে কিছু দাবি সনদ ও তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *