বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার ৪১ মাইলে।

তেলিয়ামুড়া প্রতিনিধি,১৩ ডিসেম্বর:নিয়মিত ভেইকেল চেকিংয়ের সময় মুঙ্গিয়াকামী থানাধীন একচল্লিশ মাইল এলাকায় একটি বোলেরু গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৫২ কেজি।পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এর বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।পুলিশ তরফ থেকে জানিয়েছে মুঙ্গিয়াকামী থানাধীন একচল্লিশ মাইল এলাকায় ভেইকেল চেকিং চলাকালীন একটি বোলেরো গাড়িকে দেখে পুলিশের সন্দেহ হয় এই বোলেরু গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় গাড়ির চালকসহ মোট দুইজনকে আটক আটক করেছে পুলিশ।আটককৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গাঁজা বহনকারী গাড়িটি সিধাই মোহনপুর এলাকা থেকে আসছিল।অভিযুক্তদের বিরুদ্ধে মুঙ্গিয়াকামী থানায় NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ তাদের পেছনে আরো কে কে জড়িত রয়েছে এই গাঁজা পাচারের সাথে তাদেরকে ও জালে তোলা হবে বলে জানিয়েছে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *