সন্ধ্যা রাতে শহরতলীতে নৃশংস হত্যাকাণ্ড।

আগরতলা প্রতিনিধি,১৩ ডিসেম্বর: শনিবার সন্ধ্যা রাতে আমতলি থানার অন্তর্গত বাবুল চৌমুহনী স্থিত পশ্চিম দূর্গাপূর এলাকায় নিশংসভাবে খুন হন এক ব্যক্তি।ব্যক্তির নাম সুব্রত চৌধুরী।উনার নিজ বাড়ির সামনেই উনাকে রাস্তা আটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা জানিয়েছে খুন হওয়া সুব্রত চৌধুরীর বড় ভাই। তিনি আরো জানিয়েছে ব্যবসা জনিত কোন একটি কারণ নিয়ে কর্মস্থলে কারো সাথে কোন একটি ঝামেলা চলছিল সেটা নিয়ে পুলিশে মামলা মোকদ্দমা হয় এই ঘটনারী রেস ধরে হত্যাকান্ড। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার সহ আমতলী থানার একটি পুলিশ বাহিনী।ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ।ঘটনাস্থলে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন ঘটনার কিছুক্ষণের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা শঙ্কু চক্রবর্তী নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।খুন হওয়া সুব্রত চৌধুরীর সাথে শঙ্কু চক্রবর্তীর ব্যবসা জনিত বিবাদটি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *