রহস্যজনক রক্তের দাগ এবং জঙ্গল থেকে দূটি গ্যাস সিলিন্ডার উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য!ঘটনার রহস্য বের করতে তদন্তে নেমেছে পুলিশ।
খোয়াই প্রতিনিধি,১৪ ডিসেম্বর: ঘন জঙ্গলের পাশে রক্তের চাপ এবং জঙ্গলের মধ্যে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । ঘটনা রবিবার বিকেলে খোয়াই থানার অন্তর্গত মধ্যগণকী গাওসভার তবলাবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে রবিবার বিকেলে এলাকারই কিছু রান্নার কাঠ সংগ্রহ করতে গেলে আচমকা দেখতে পান জঙ্গলের পাশেই কিছু জায়গা জুড়ে রক্তের চাপ রয়েছে তার কিছুটা দূরে দুটো গ্যাস সিলিন্ডার পরে রয়েছে তাতেই স্থানীয়দের মনে সন্দেহ বাধে ফলে এবং সাথে সাথে গোটা বিষয়টি পঞ্চায়েত উপপ্রধান সূর্য কুমার নাথকে জানালে ঘটনাস্থলে ছুটে যান উপপ্রধান সূর্য কুমার নাথ। সূর্য কুমার নাথ ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সাথে সাথে খোয়াই থানায় খবর পাঠালে ঘটনাস্থলে ছুটে যান খোয়াই থানার ওসি কৃষ্ণধণ সরকার এবং গোটা এলাকায় ছানবিন চালিয়ে কোন কিছু উদ্ধার না হওয়ায় রক্তের কিছু সেম্পল সংগ্রহ করে সাথে দুটি সিলিন্ডার উদ্ধার করে থানায় নিয়ে আসেন । কৃষ্ণধন সরকার জানিয়েছেন ঘটনার পেছনে কোন রহস্য থাকলে থাকতেও তবে খুব শীগ্রই পুলিশি তদন্তে প্রকাশ্যে আসবে । অন্যদিকে গোটা এলাকায় কোন ধরনের চুরির ঘটনা না থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শনিবার স্কুল কলেজের শেষ দিন হওয়ায় রাতে কোন না কোন অঙ্গনওয়ারি সেন্টার থেকে চুরি করে এই জায়গাতে গোপন করতে গিয়ে কোন ধরনের ঘটনা থাকলে থাকতেও পারে এখন দেখার বিষয় এই ঘটনা কোন দিকে মোড় নেয়?





