তিপ্রা একাডেমিশিয়ান ফোরামের ৮ম বার্ষিক সাধারণ সব অনুষ্ঠিত হয় ভগৎ সিং যুব আবাসে।
আগরতলা প্রতিনিধি,১৩ ডিসেম্বর:শনিবার ভগৎ যুব আবাসে তিপ্রা একাডেমিশিয়ান ফোরামের ৮ম বার্ষিক সাধারণ সব অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মাননীয় মন্ত্রী শুক্র চরণ নোয়াতিয়া।এদিন সভায় মন্ত্রী আলোচনা রাখতে গিয়ে বলেন এই সভার মূল উদ্দেশ্য হলো কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষার জন্য রাজ্য সরকারের বিভিন্ন স্কিমে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া। তার পাশাপাশি যুব সমাজকে নেশা থেকে মুক্ত রাখার জন্য এই সংস্থা সমাজে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সামাজিক মূলক কাজ ও এই সংস্থা করে থাকে।কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের শিক্ষণীতিগুলি মানুষের কাছে পৌঁছে দিতে এই সংস্থা কাজ করে যাচ্ছে।সমাজের জন্য বিভিন্ন কাজ করায় এই সংস্থার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী।





