দিন দুপুরে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাই এর ঘটনায় আটক ২ ছিনতাইবাজ

আগরতলা প্রতিনিধি,১২ ডিসেম্বর:ঘটনার বিবরণে জানা যায় শহরতলী বাধারঘাট স্থিত শ্রীনগর এলাকার বাসিন্দা সঞ্জয় সাহা নামে এক ব্যক্তি এডি নগর থানায় একটি অভিযোগ করে যে চলতি বছরের গত ৩০ শে অক্টোবর উনার মা যখন উনার মুদির দোকানে দোকানদারি করছিল ওই সময় এক যুবক এসে উনার মাকে বলে এটি আইসক্রিম দেওয়ার জন্য,দোকানের সামনে থাকা ফ্রিজ থেকে উনার মা যখন আইসক্রিম বের করে দিতে যাই তখন ওই যুবক উনার মার গলা থেকে স্বর্ণের হার টান দিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাই।এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সঞ্জয় সাহার অভিযোগ মূলে একটি ছিনতাই এর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর প্রশান্তশির নামে এক যুবককে আটক করে পুলিশ এবং তার সাথে তার সহযোগী ছিনতাইবাজ বিশ্বনাথ দত্ত নামে এক যুবককে ও আটক করতে সক্ষম হয় পুলিশ। অনেকদিন যাবত পলাতক থাকার পর অবশেষে কবিরাজটিলা স্থিত ইচাবাজার এলাকা থেকে এদেরকে জালে তুলে পুলিশ।শুক্রবার তাদেরকে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে পাঠাই পুলিশ। এই ছিনতাই কান্ডের সাথে আর কে কে জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এদিন এডি নগর থানায় সাংবাদিকদের কাছে ওসি সুকান্ত দেব এই সংবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *