আগরতলা শহরের প্রত্যেকটি বাজারে খোলা হবে স্লটার হাউস :মেয়র

আগরতলা প্রতিনিধি,১২ ডিসেম্বর: আগরতলা শহরের প্রত্যেকটি বাজারে স্লটার হাউজ খোলার পরিকল্পনা হাতে নিয়েছে আগরতলা পুরনিগম।তারই উদ্দেশ্যে শুক্রবার রাজধানীর দুর্গা চৌমুহনী বাজার পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়র জানান এই স্লটার হাউজ খোলার উদ্দেশ্য হল আগরতলা শহরে যত্রতত্র রাস্তার ধারে এবং বিভিন্ন বাজারে গুলিতে প্রকাশ্যে কেটে বিক্রি করা হয় যা মানুষের অনেকটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তারই উদ্দেশ্যে এই স্লটার হাউজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিন তিনি আরো জানান এই স্লটার হাউজগুলি একদম আধুনিক বিজ্ঞান সম্মত ভাবে তৈরি করা হবে।চার দেয়ালে ঢাকা অবস্থায় মাংস কাটা হবে যা মানুষের চোখের সামনে করা হবে না এরকম একটি জায়গা বেছে নেওয়া হয়েছে দুর্গা চৌমুহনী বাজারে। এ মাংসগুলি প্রক্রিয়াকরণ শেষে বিক্রেতারা তাদের স্টলে এনে বিক্রি করতে পাররে বলে জানান মেয়র দীপক মজুমদার। দিন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা এবং দুর্গা চৌমুহনী বাজার কমিটির সদস্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *