রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো পর্যায়ে রয়েছে।পুলিশ প্রশাসন যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।তবে তাতে আত্মতুষ্টির কিছু নেই :মুখ্যমন্ত্রী

আগরতলা প্রতিনিধি,১২ডিসেম্বর: শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত পুলিশের ডিজি এসপি এবং আইজি এসপি স্তরের রাজ্য ভিত্তিক সম্মেলন।এই সম্মেলনে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।নভেম্বর মাসের ২৮ থেকে ৩০ তারিখ রায়পুরে সারা দেশের ডিজি এসপি এবং আইজি এসপি স্তরের কেন্দ্রীয় সম্মেলন হয়। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং হুমকী নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। সম্মেলন শেষে এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন ভারতকে দুর্বল করতে পার্শ্ববর্তী কয়েকটি দেশ ষড়যন্ত্র করছে। অভ্যন্তরী নিরাপত্তায় সমস্যা রয়েছে। চীন, পাকিস্তান এবং নেপালের কিছু এলাকা ভারতের জন্য হুমকী হয়ে দাঁড়িয়েছে। এমনকি দেশের বিশেষ কিছু ষড়যন্ত্র চলছে। কয়েকটি এনজিও এবং বিদেশ থেকে ফাইন্ডিং আসছে।
প্রধানমন্ত্রী এই বিষয় গুলি তুলে ধরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ নিয়েছেন।
প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রধানমন্ত্রী নিউ ইন্ডিয়ার ডাক দিয়েছেন। সেখানে নিউ ত্রিপুরা গড়তে হবে আমাদের। আমাদের পুলিশ প্রশাসন যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। তবে তাতে আত্মতুষ্টির কিছু নেই। নতুন ত্রিপুরা গড়তে গেলে আরো কাজ করতে হবে।এদিন পুলিশের ডিজি এসপি এবং আইজি এসপি স্তরের রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠান শুরুর আগে পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে গার্ড অব আনার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিশ প্রধান অনুরাগ ধ্যানকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *