মাদক পাচারে মহিলাদের ব্যবহার করচ্ছে মাদক সিন্ডিকেট।

ধর্মনগর প্রতিনিধ,১৩ ডিসেম্বর:শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগর রেল স্টেশন রোড এলাকা থেকে ১০ থেকে ১২ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলাকে আটক করে ধর্মনগর থানার পুলিশ।মহিলার নাম শুক্লা দেবনাথ তার বাড়ি সিপাহীজলা জেলার কমলাসাগরে বর্তমানে এই মহিলা আগরতলায় বাড়ি ভাড়া করে থাকে জানা গিয়েছে। এদিন অভিযানকালে মহিলার কাছ থেকে প্রায় ১৯৬০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এই মহিলার বিরুদ্ধে এম ডি পি এস ধারায় মামলা রুযু করে এই মহিলার সাথে আর কারা কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ, বলে জানিয়েছেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *