পাচারকালে বিএসএফের গুলিতে ‘জখম’ দুই যুবক।
নিউজ ডেস্ক,৬ ডিসেম্বর: সূত্রে খবর পাচারকালে বক্সনগর পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে দুই যুবক। আহত দুই যুবককে প্রথমে বিশালগড় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।ঘটনা শনিবার সকালে, যখন সাদ্দাম হোসেন ও সোনু মিঞা নামে দুই যুবক ভারত-বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে গেলে বিএসএফের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আহত অবস্থায় দুই যুবককে প্রথমে বিশালগড় হাসপাতাল নিয়ে যাওয়া হয়, তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রেফার করা হয় জিবি হাসপাতালে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের সতর্কতা জারি থাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বিএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য দেওয়া হয়নি।





