আগরতলা শহরে কিছু কিছু জায়গায় সার্ভের কাজে আশা কর্মীদের সহযোগিতা করা হয় না :মেয়র দীপক মজুমদার
আগরতলা প্রতিনিধি,৬ ডিসেম্বর:শিশুদেরকে নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে এস এ এ এন এস ২৫ কর্মসূচি হাতে নেওয়া হয়।এদিন ভাটি অভয়নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রথমে চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মূলত নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
নিউমোনিয়াকে নির্মূল করার জন্য সামাজিক সচেতনতা এবং অ্যাকশন সফলভাবে সম্পন্ন করার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের এটি একটি উদ্যোগ।শৈশবে নিউমোনিয়া মোকাবেলা করার জন্য, ছোট বাচ্চাদের জ্বর হলে দ্রুত শ্বাস-প্রশ্বাস নিচ্ছে কিনা তা দেখে এবং শারীরিক অসুবিধা লক্ষ্য করে দ্রুত চিকিৎসা করার পাশাপাশি টিকা এবং সময়মত চিকিত্সা করিয়ে নিউমোনিয়া থেকে রক্ষা করা যায়।সচেতনতা এবং যত্নের মাধ্যমে শৈশব নিউমোনিয়া থেকে মৃত্যু হ্রাস করা যায়।এই কর্মসূচির উদ্বোধন করে মেয়র বলেন ভারতবর্ষে সবথেকে বেশি শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়। সেই মৃত্যু হ্রাস করতে মায়েদের সচেতন থাকতে হবে। পাশাপাশি শিশুদেরকে সময় মত নিমোনিয়ার টিকা প্রদান করতে হবে।স্বাস্থ্য ব্যবস্থায় আশা কর্মীদের বিশেষ একটি ভূমিকা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় আশা কর্মীরা যখন আগরতলা শহরের কিছু কিছু বাড়িতে কোন বিষয়ে সার্ভে করতে যান তখন তারা সহযোগিতা করে না। আসলে তারা সচেতন নয়। তারা অর্থনৈতিকভাবে সচ্ছল বলে সরকারি পরিষেবা তারা গ্রহণ না করে বেসরকারি এবং উন্নত পরিষেবা গ্রহণ করতে পারে বলে আশা কর্মীদের সহায়তা করে না। যদি আশা কর্মীরা নিগম এলাকায় কোন সার্ভে করতে গিয়ে বাধার সম্মুখীন হয় তবে প্রতিটি জনপ্রতিনিধির গুচরে আনলে সেই ব্যাপারে হস্তক্ষেপ করা হবে।তাছাড়া এদিন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ কর্পোরেটর প্রদীপ চন্দ্ স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ভায়েদ সহ অন্যান্যরা।





