৬৩ তম সিভিল ডিফেন্স এবং হোমগার্ড দিবস পালন।

আগরতলা প্রতিনিধি,৬ ডিসেম্বর:শনিবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৬৩ তম সিভিল ডিফেন্স এবং হোমগার্ড দিবস।এদিন মূল অনুষ্ঠানটি হয় এডি নগর পুলিশ মাঠে। অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, পুলিশ প্রধান অনুরাগ ধনকর সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং সিভিল ডিফেন্স ও হোমগার্ডের অফিসারগণ। এদিন প্রথমে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।পরে প্যারেড এবং কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ সিভিল ডিফেন্স ও হোমগার্ডের সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এবারের প্যারেড এবং কুচকাওয়াজের ভূয়সী প্ৰশংসা করেন। মুখ্যমন্ত্রী বলেন গতবছরের তুলনায় এবছর অনেকটাই সাহসী ও সুন্দর হয়েছে। দেশে ৬ডিসেম্বর গোটা দেশে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষিদের সন্মান স্বরূপ এই দিবসটি পালন। মুখ্যমন্ত্রী বলেন মানবিকতার পাশাপাশি প্রাকৃতিক ও দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষিদের বিশেষ অবধান রয়েছে।তাদের আত্মত্যাগ এবং নিঃস্বার্থ ভাবে কাজের প্রতি সন্মানে এই দিনটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *