রাজ্যেও পালন করা হল ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস
আগরতলা প্রতিনিধি,৬ ডিসেম্বর:শনিবার সারাদেশের সাথে রাজ্যেও শ্রদ্ধার সাথে পালন করা হলো দেশের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস।এদিন উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গনে আম্বেদকরের মর্মর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য।এদিন রাজ্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গনে ছোট্ট একটি অনুষ্ঠানের ও আয়োজন করা হয় এ অনুষ্ঠানে অতিথিরা ড: বি আর আম্বেদকরের জীবনী কথা নিয়ে বিস্তর আলোচনা রাখেন।





