হর ঘর ঘর ঘর স্বদেশী অভিযান মহারাজগঞ্জ বাজারে।

আগরতলা প্রতিনিধি,৫ ডিসেম্বর:কেন্দ্রীয় সরকারের স্বপ্ন ভারতকে স্বদেশী ভারত আত্মনির্ভর দেশ হিসাবে গড়ে তোলা তারই অঙ্গ হিসাবে এক পক্ষকাল ব্যাপী হরঘর স্বদেশী কার্যক্রম হাতে নিয়েছে। সেই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের নির্দেশক্রমে শুক্রবার আগরতলা মহারাজ গঞ্জ বাজারে হরঘর ঘরঘর স্বদেশী বার্তা কে সামনে রেখে অভিযান করে ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল। এদিন এই অভিযান উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য ৮ নং টাউন বড়দোয়ালীর মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব এবং বিজেপি সদর জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।এদিন এই অভিযানে মহারাজ গঞ্জ বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে হরঘর স্বদেশী ঘরঘর স্বদেশী নিয়ে বার্তালাপ করা হয়।এদিন এই অভিযানে গিয়ে বিজেপি সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হরঘর স্বদেশী যে নাড়া দিয়েছেন এনারা শুধু একটি স্লোগান নয় দেশের প্রত্যেকটি মানুষের এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভাবনা সে ভাবনাকে প্রত্যেকটি মানুষের মনে সঞ্চারিত করার জন্য এই কাজ চলছে।তিনি আরো জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাইছেন যে স্বদেশী জিনিসপত্র গুলি যেন মানুষ ব্যবহার করে দেশীয় অর্থ যেন দেশের মধ্যেই থাকে দেশ থেকে যেন অন্য দেশে না যায় এই দিশাকে সামনে রেখে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে দুই হাজার ২০ সাল থেকেই এই ভাবনা চলছে প্রধানমন্ত্রীর মনে ২০ লক্ষ হাজার কোটি টাকার যে প্যাকেজ রয়েছে সে প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে দেশকে আত্মনির্ভর করার সংকল্প হাতে নিয়েছে। তিনি আরো আরো জানান ২০১৪ সালের পর থেকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি দায়িত্ব পাবার পর দেশকে আত্মনির্ভরের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এখনো কিছু কিছু ক্ষেত্রে আত্মনির্ভর হয়নি যেমন ঔষধ ইলেকট্রনিকের জিনিস ইত্যাদি সেই জিনিস গুলি কেও আত্মনির্ভর করার কাজ চলছে।দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি উৎসাহিত হয় মানুষের মধ্যে আত্মনির্ভরের সম্পর্কে ধারণা জাগানোর জন্যই এই অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *