দ্রুত গতিতে চলছে সিটি হাসপাতাল নির্মাণের কাজ! পরিদর্শনে মেয়র।
আগরতলা প্রতিনিধি,৫ ডিসেম্বর:শহরের জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে রাজ্য সরকার আগরতলা শহরে সিটি হাসপাতাল করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। নির্মাণ কাজও প্রায় শেষের পথে। শুক্রবার আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার রাজধানীর জ্যাকসন গেট স্থিত পুরাতন পুরনিগম অফিস যা এখন সিটি হাসপাতলে রূপান্তরিত করা হচ্ছে তার নির্মাণ কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে যান। মূলত এই হাসপাতালটি করার উদ্দেশ্যই হচ্ছে আগরতলা শহরের দুটি হাসপাতাল আইজিএম এবং জিবিপি হাসপাতালের উপর চাপ কমানোর জন্যেই এই উদ্যোগ।পরিদর্শন শেষে মেয়র জানান, দ্রুত গতিতে কাজ চলছে এবং আগামি তিন মাসের মধ্যেই হাসপাতালটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। তিনি আরো বলেন, এটি চালু হলে আগরতলা শহর ও আশপাশের বাসিন্দারা আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন। পুর নিগমের পক্ষ থেকে কাজ তদারকি করা হচ্ছে।





