দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ছাত্র-ছাত্রীদের।

আগরতলা প্রতিনিধি,৪ ডিসেম্বর:দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মধ্যভুবন ডুকলি এইচএস স্কুলের নতুন ভবনে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।এদিনের এ অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এদিন বিধায়ক তথা উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে বিগত সময়ে গিয়ে বলেন মধ্যভুবন ডুকলি এলাকার মানুষদের দীর্ঘদিনে একটি দাবি ছিল যে উন্নত শিক্ষার পরিকাঠামো ঘরে তোলার জন্য মধ্য ভবন এইচএস স্কুলটিকে নতুন ভাবে গড়ে তুলে দেওয়ার জন্য বিভিন্ন বার এলাকার বিধায়কের কাছে তা তুলে ধরেছিলেন। রামপ্রসাদ পাল এলাকার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি এই বিদ্যালয়টিকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় ৬ কোটি টাকা ব্যয় করে ওই এলাকার মানুষের জন্য দ্বিতল বিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন উপহার দিতে যাচ্ছে যা ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির লক্ষ্যে পৌঁছাবে।এই নতুন স্কুল ভবনে থাকবে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা। এদিন বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার ৪৪ নং ওয়ার্ডের কর্পুরেটর উদয় ভাস্কর চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজ সেবক মান্তু দেবনাথ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *