৭ লক্ষ টাকার নেশা সামগ্রী সহ আটক খয়েরপুরের এক মহিলা।
তেলিয়ামুরা প্রতিনিধ,৪ ডিসেম্বর: ৭লক্ষাধিক টাকার নেশা সামগ্রী ব্রাউন সুগার সহ তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকায় পুলিশের জালে ধরা পড়ে খয়েরপুরের এক মহিলা। গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে জানিয়েছে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক খবরের ভিত্তিতে রেল স্টেশন চত্বরে বিশেষ অভিযান সংঘটিত করে সন্দেহজনকভাবে সংশ্লিষ্ট মহিলাকে আটক করে তল্লাশি করলে উনার কাছ থেকে আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় এবং আইন অনুযায়ী এই মহিলাকে আটক করা হয়। এই বিষয়ে পুলিশের তরফ থেকে গোটা ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট বিষয়ে আইন অনুযায়ী সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এইভাবে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে রেল স্টেশন চত্বরে এক গৃহবধূর আটক হওয়ার ঘটনা নিশ্চিতভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।





