মহকুমা শাসকের ঘরে চুরি করে হজম করার আগেই গ্রেফতার ‘চোর’।

অমরপুর প্রতিনিধি,৪ডিসেম্বর:ফের সাফল্য অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ, চুরি হওয়ার ২৪ ঘন্টা আগেই চুরী যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করলো বীরগঞ্জ থানার পুলিশ।পুলিশ জানিয়েছে অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত থালছড়া এলাকায় এক বাড়িতে গত বুধবার সকালে চুরি কান্ড সংগঠিত হয়। যার বাড়িতে এই চুরি কান্ড সংগঠিত হয় উনি হলেন কর্বুক মহকুমার মহকুমা শাসক শ্যামজয় জামাতিয়া উনার ঘর থেকে উনার স্ত্রীর স্বর্ণলঙ্কা গুলি চুরি হয়ে যায়।পরবর্তীতে অমরপুর বীরগঞ্জ থানায় অভিযোগ দিলে বীরগঞ্জ থানার ওসি শুক্রমনি দেববর্মা এবং মহকুমা পুলিশ অধিকারী নির্মাণ দাস ঘটনার তদন্তে নেমে পহর জমাতিয়া নামে এক যুবক কে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করার পর পহর জমাতিয়া শিকার করেন অমরপুর বাজারে এক জুয়েলারির দোকানে স্বর্ণলঙ্কার গুলি ২.৫ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় সে।বীরগঞ্জ থানার পুলিশ ওই দোকান তল্লাশি করে দোকান থেকে জিনিসগুলি উদ্ধার করে পাশাপাশি দোকানের এক ব্যাক্তিকে আটক করেছে।এদিন সাংবাদিক দের মহকুমা শাসক শ্যামজয় জামাতিয়া জানান যে চুরি কান্ডের সাথে জড়িত থাকা পহর জমাতিয়া উনার ভাইয়ের ছেলে সে অনেকদিন যাবত ধরে ‘ড্রাগ’ এডিক্টেড তার উপর সন্দেহ জাগে উনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *