বিমান বাতিলে চরম দুর্ভোগে যাত্রীরা!এমনই চিত্র দেখাগেল এমবিবি বিমানবন্দরে।
আগরতলা প্রতিনিধি,৫ ডিসেম্বর: আগাম কোন নোটিশ না জানিয়ে একের পর এক বিমান বাতিল করে ইন্ডিগো।গোটা দেশের সাথে রাজ্যও শুক্রবার একের পর এক বিমান বাতিল করে বিমান সংস্থা ইন্ডিগো তার ফলে এম বিবি বিমানবন্দরে এসে চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের এমনটাই চিত্র দেখা গেল এদিন।এ বিষয়ে সাংবাদিকদের কাছে যাত্রীরা জানিয়েছে আগাম কোন নোটিশ না দিয়ে বিমান বাতিল করেছে ইন্ডিগো বিমান সংস্থা। বিমানবন্দরে আসার পরে যাত্রীদের বিমান বাতিলের কথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। যাত্রা আরো বলে সংস্থার তরফ থেকে যাত্রীদের কোন সহায়তা ও করা হয়নি এমনটাই অভিযোগ করা হয়েছে।বাতিল করা বিমান গুলি নাকি ১০ ডিসেম্বরের পর পূর্ণঃনির্ধারণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয় সংস্থার তরফ থেকে কি কারনে বিমান বাতিল হয়েছে যাত্রীরা তা জানতে চাইলে সংস্থার তরফ থেকে বলা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এ বিমানগুলি বাতিল করা হয় তাছাড়া আর কোন কথাই বলতে নারাজ সংস্থার কর্মকর্তারা।অনেক যাত্রীরা জানিয়েছে বিভিন্ন কাজের সূত্রে তারা বহিরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছে কিন্তু ১০ ডিসেম্বরের পর পূর্ণঃনির্ধারণ করা হলে যে কাজের উদ্দেশ্যে যাওয়ার তা কাজ কোনোভাবেই সম্ভব হবে না তার জন্য তারা টিকিটের রিফান্ড করতে চাইছে এদিন টিকিট রিফান্ডের বিশাল বড় লাইন লক্ষ্য করা গেছে।দিন যাত্রীরা আরও অভিযোগ করে বিমান গুলি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার ফলেই কোন নিয়ন্ত্রণ থাকছে না সংস্থাগুলোর আগাম কোন না জানিয়ে বিভিন্ন সময়ে বিমান বাতিল করে দিয়ে সংস্থা গুলি।সূত্রের খবর সারাদেশে প্রায় ৫০০–রও বেশি বিমান বাতিল করেছি ইন্ডিগো বিপর্যস্ত এই বিমান পরিষেবার দ্রুত স্বাভাবিক করার জন্য পাইলটদের নির্দেশ দিল কেন্দ্র। এখন দেখার কবে নাগাদ এই বিমান পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরে আসে।





