কৃষক–শ্রমিক স্বার্থে ৯ দফা দাবিতে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ডেপুটেশন প্রদান।

দীর্ঘদিন ধরেই রাজ্যের কৃষকরা নানা সমস্যার মধ্য দিয়ে চলেছেন। দেশ ও রাজ্যের কৃষিজীবি শ্রমজীবিদের বেঁচে থাকার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সরব হয়েছে অসংগঠিত শ্রমিক কংগ্রেস। মঙ্গলবার কৃষকদের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবিতে শ্রম দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশনে মিলিত হয়েছে নেতৃত্বরা।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের এক নেতা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের ফলে কৃষক–শ্রমিকরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। তিনি আরও জানান, বর্তমান সরকারের নীতির কারণে কৃষিক্ষেত্রে নৈরাজ্য তৈরি হয়েছে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, সীমান্ত এলাকায় নিরাপত্তার অভাবে ফসলের ক্ষতি হচ্ছে, আবার মৌসুমে সার-বীজের সংকট দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের সমস্যার দ্রুত সমাধান না হলে কিষান কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।ডেপুটেশনে কৃষক–স্বার্থ সংশ্লিষ্ট যেসব গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য, অবিলম্বে কালা শ্রম কোড বাতিল করা, কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি, ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকার গেট খোলার সময়সীমা বৃদ্ধি, সময়মতো সার ও বীজ সরবরাহ, সীমান্ত এলাকায় ফ্লাডলাইট স্থাপনের কারণে কৃষিজমির ক্ষয়ক্ষতি নিরপেক্ষ তদন্ত, ক্ষতির পরিমাণ অনুযায়ী উপযুক্ত ভর্তুকি প্রদান করা ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *