রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস পালন।

আগরতলা প্রতিনিধি,১ডিসেম্বর। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এদিন মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এমবিবি প্লে গ্রাউন্ডে।রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তাছাড়া এই দিন মুখ্যমন্ত্রীর হাত ধরে উত্তর, গোমতি, ধলাই জেলার ক্যান্সার কেয়ার সেন্টারের ভার্চুয়াল উদ্বোধন করা হয়।এদিনের এই এইডস দিবসে মুখ্যমন্ত্রী ভাষণে রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বার্তা রাখলেন যে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সংখ্যা অনুযায়ী কোন ছাত্রছাত্রী যদি না আসে তাহলে তার খোঁজখবর নেওয়া সে কেন স্কুল বা কলেজে আসছে না তার পাশাপাশি তাদের অভিভাবকদের সাথে কথা বলা এই পদক্ষেপগুলি হাতে নিলে এই এইডস এর বিষয়ে সচেতনতমূলক কর্মসূচি সম্ভব হবে।এদিন তিনি আরো বলেন জনসচেতনতা বাড়াতে আরো কিভাবে মানুষকে বেশি করে এইচআইভি টেস্টের আওতায় আনা যায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।ব্লাড দেওয়ার ক্ষেত্রে এইচআইভি টেস্ট করা অত্যন্ত জরুরি কারণ কোন ব্যক্তির শরীরে যদি এই ভাইরাস এর সংক্রমণ থাকে তা প্রত্যেকটি মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে।এদের মুখ্যমন্ত্রী আরও বলেন এই আধুনিক যুগে দাড়িয়ে বিভিন্ন কারণে যুবকরা এই নেশার দিকে ঝুঁকছে এই নেশার থেকে যুবকদের মুক্তি দিতে সরকারের ইন্টালিজেন্ট এজেন্সি গুলি কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত কোথা থেকে এ নেশা রাজ্যে আসছে তাল অক্ষর আছে প্রতিনিয়ত তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকেও নেশা সিস করা হচ্ছে।এখানে শুধু ধরপাকড় নয় যারা এই ভিকটিম রয়েছে তাদেরকেও সতর্ক করার পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।যেদিন মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা।এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন সামাজিক সংস্থার হাতের সংবর্ধনা তুলেদেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *