স্মার্ট মিটারের অতিরিক্ত বিল আসায় উত্তেজনা খোয়াই উত্তর চেবরী শচীন্দ্র নগর এলাকাতে।
খোয়াই,৭ জানুয়ারি:স্মার্ট মিটারের অতিরিক্ত বিল আসায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটক করে রাখেন এলাকাবাসী।ঘটনা খোয়াই এর উত্তর চেবরী শচীন্দ্র নগর এলাকাতে।গত কিছুদিন আগে কয়েকটি পরিবার নতুন স্মার্ট মিটার লাগিয়ে ছিল তাদের ঘরে,কিন্তু বিদ্যুৎ গ্রাহক জগদীশ রুদ্র পাল অভিযোগ করে স্মার্ট মিটার লাগানোর ১৫ দিনের মধ্যে ৪২৪ টাকা বিল আসে তাতে ক্ষুব্ধ হয়ে যায় জগদীশ রুদ্র পাল সহ উলার প্রতিবেশী জগদীশ রুদ্র পাল বলে দু’টি লাইট এবং একটি টেলিভিশন ব্যবহার করেছে তাতে এত টাকা বিল আসেছে। বুধবার ওই এলাকায় আরো কিছু বাড়িতে স্মার্ট মিটার লাগানোর জন্য বিদুৎ দপ্তরের কর্মীরা আসতেই এলাকাবাসীরা দপ্তরের কর্মী দের সামনে ক্ষোভ প্রকাশ করে এবং তারা বলে এই স্মার্ট মিটার তারা লাগাবে না।আর যত গুলা বাড়িতে লাগানো হয়েছে তা খুলে নেওয়া হোক।ঘটনার খবর পেয়ে দপ্তরের আধিকারিকরা ছুটে আসে ক্ষুব্ধ এলাকাবাসীর সাথে কথা বলে তাদের অভিযোগ গুলি শুনেন।





