৮১তম জনশিক্ষা দিবস পালন।
আগরতলা, ২৭ ডিসেম্বর:শনিবার সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য দপ্তর দশরথ দেব স্মৃতি ভবনে ৮১তম জনশিক্ষা দিবস পালন করা হয়েছে। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রবীণ সিপিআইএম নেতা নরেশ জমাতিয়া সহ অন্যান্য নেতৃতরা।এদিন সকালে সিপিআইএম সদর কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন এবং জন শিক্ষা আন্দোলনের প্রয়াত নেতাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।৮১তম জনশিক্ষা দিবস উপলক্ষ্যে জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের শিক্ষা আন্দোলন, বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার প্রসারের বিশেষ যোগদানকারী জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল। তৎকালীন সময়ে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্হানের জন্য রাজ্যে জনশিক্ষা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। পরবর্তী সময়ে গণমুক্তি পরিষদ এবং উপজাতি গণমুক্তি পরিষদ হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল।এদিন তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি বিকশিত হতে পারে না। তৎকালীন সময়ে জনজাতিদের মৌলিক অধিকারের জন্য আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনকারীদের বাধা দিতে তাদের উপর নির্যাতন এবং গ্রেফতার করেছিল রাজন্য শাসন। এর বিরুদ্ধেই উপজাতি সমাজ ক্ষেপে উঠেছিল।





