প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনে’র শেষ যাত্রা।
আগরতলা,২৭ডিসেম্বর:শনিবার সকালে বহি রাজ্য থেকে রাজ্যে নিয়ে আসা হয় প্রয়াত রাজ্য বিধানসভার অধ্যক্ষ স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের মরদেহ।

এদিন প্রথমে বিধানসভা নিয়ে আসা হয় তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী বিধায়করা।

শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বিরোধী দলের বিধায়করা।
শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উনার আত্মার প্রতি শান্তি কামনা করেন সকলে।পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান সকলে।দেওয়া হয় রাজ্য পুলিশের গার্ড অফ অনার।

বিধানসভা প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর নিয়ে আসা হয় রাজ্য বিজেপি কার্যালয়।সেখানে বিজেপির সকল কার্যকর্তারা প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনে’র প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।তারপর উনার মরদেহ নিয়ে যাওয়া হয় ধর্মনগরে উনার নিজ বাসভবনে।






