এমজিএম রেগার নাম পরিবর্তনের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিল সংঘটিত করে আগরতলায়।
আগরতলা, ২১ ডিসেম্বর: এমজিএন রেগা-র নাম পরিবর্তন করে পাশ হওয়া ‘জি রামজি বিল’ অবিলম্বে বাতিলের দাবিতে তীব্র আন্দোলনে নামল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিক্ষোভ মিছিল সংগঠিত করে কংগ্রেস কর্মী-সমর্থকেরা।কংগ্রেসের নেতৃত্বরা দাবি করেন এম জি এন রেগার নাম পরিবর্তন তারা কোনভাবেই মানবে না কেন্দ্রীয় সরকারের এম জি এন নাম পরিবর্তন আইন প্রত্যাহার করার দাবি জানান।
কংগ্রেস নেতৃত্বরা আরও বলে, এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে কেন্দ্র সরকার আরও আগ্রাসী নীতি গ্রহণ করছে। স্বল্পকালীন সংসদ অধিবেশনের প্রাক্কালে ‘শ্রম কোড’-এর নামে যে আইনগুলি আনা হয়েছে, তা কার্যত শ্রমজীবী ও কৃষিজীবী মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে। তাদের দাবি, এই আইনগুলির মাধ্যমে শুধু ন্যায্য অধিকারই কেড়ে নেওয়া হয়নি, বরং শ্রমজীবী মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভকারীরা জানান, সাধারণ মানুষের স্বার্থবিরোধী এই নীতির বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন আরও তীব্র করা হবে।





