বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ সনাতনী হিন্দু সেনার।
আগরতলা প্রতিনিধি, ২০ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সনাতনী হিন্দু সেনা। এদিন সার্কিট হাউসের সামনে থেকে জমায়েত করে একটি মিছিল এর মাধ্যমে সনাতনী হিন্দু সেনারা বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসের সামনে আসতেই আন্দোলনকারীদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আটকে দেওয়া হয় তখন তারা কমিশনের মূল প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।এদিন এই বিক্ষোভ প্রদর্শন কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।বিক্ষোভকারীরা জানিয়েছেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়া পাড়া এলাকায় দীপু চন্দ্র দাস নামে এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সনাতন হিন্দু সেনা। তাঁদের দাবি,প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।





