বাংলাদেশ কে হুশিয়ারি YTF-র
আগরতলা প্রতিনিধি,১৯ ডিসেম্বর:বাংলাদেশ বারংবার হুমকি দিয়ে আসছে ভারতের সেভেন সিস্টার দখল করার, তার পাশাপাশি বাংলাদেশে ভারতীয় ভিসা অফিসে গিয়ে এই হুমকি তারা দেয়। তারি প্রতিবাদে শুক্রবার আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করে তিপ্রা মথা দলের যুব সংগঠন YTF।তারা এদিন রাজধানীর সার্কিট হাউসের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল করে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়।এদিন প্রতিবাদ থেকে YTF–র নেতৃত্বরা বাংলাদেশ কে হুশিয়ারি দেয় এবং বলেন আগামী দিনে যদি বাংলাদেশ থেকে নর্থইস্ট নিয়ে কোনো হুমকি আসে তাহলে তারাও কক্সবাজার দখল করার দিকে এগোবে এমনটাই সংগঠনের তরফ থেকে হুশিয়ারি দেওয়া হয়।





