অবশেষে উদ্ধার হল মনু নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ।

অবশেষে অনেক খোঁজাখুঁজির পর গত মঙ্গলবার  কৈলাসহর চন্ডিপুর কামরাঙ্গাবাড়ি রানিঘাট ৫ নং ওয়ার্ডে এলাকায় মনু নদীর জলে তলিয়ে যাওয়া যুবক বৃহস্পতিবার দুপুর বেলা তার মৃতদেহ উদ্ধার করা হয় মনু নদী থেকে ঘটনার।যুবকের মৃতদেহ উদ্ধারের পর পরিচয় জানা যায় সেই যুবকের বাড়ি আগরতলাতে নয় তার বাড়ি উত্তর জেলার ধর্মনগর মহকুমার অধীনে শিববাড়ি ছড়ারপার এলাকায় নাম দেবজ্যোতি ঘোষ। সে গত মঙ্গলবার তার কৈলাশহর চন্ডিপুর কামরাঙ্গাবাড়িব এলাকাতে এক অনুষ্ঠানে গিয়েছিল।গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরবেলা দেবজ্যোতি ঘোষ সহ আরও তিনজন বাড়ির পাশে প্রবাহিত মনু নদীতে যায় স্নান করতে, হঠাৎ করে দেবজ্যোতি ঘোষ নদীর জলে তলিয়ে যায়। পরবর্তী সময় অগ্নিনির্বাপক দপ্তর, সিভিল ডিফেন্স, NDRF সহ স্থানীয় ডুবুরিরা গতকাল রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও যুবকটির দেহ উদ্ধার করতে পারেনি। আজ সকাল থেকে পুনরায় শুরু হয় উদ্ধার কাজ অবশেষে বুধবার দুপুর বেলা ডুবুরিরা মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করে, পরবর্তী সময় তার মৃতদেহ নিয়ে আসা হয় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে সেখানে নিয়ে আসার পর তার মৃত্যু নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক। মৃত দেবজ্যোতি ঘোষের মৃতদেহ মর্গে রাখা হয় ময়নাতদন্ত করার জন্য। ময়নাতদন্ত করার পর তার মৃতদেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে, তবে যাই হোক এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *