আগরতলা শহরে পরিবহন দপ্তরের বিশেষ অভিযান।

আগরতলা প্রতিনিধি,১৭ ডিসেম্বর:আগরতলা শহরকে যানজট থেকে মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল রাজ্য পরিবহন দপ্তর। আগরতলা শহরের অধীনে রেজিস্ট্রেশন থাকা সকল যাত্রীবাহী অটো গাড়ি রয়েছে সে সকল গাড়িগুলি যেন পিং কালার করানো হয় এরকমই একটি অর্ডার জারি করেছিল রাজ্য পরিবহন দপ্তর।অর্ডার জারি করার তিন চার মাস অতিক্রম করার পরেও বেশ অনেকগুলা গাড়িতে পিং কালার করা হয়নি।তার জন্য বুধবার পরিবহন দপ্তরের এম ভি আই আগরতলা শহরের বটতলা এলাকায় বিশেষ অভিযান করে এবং যে সকল গাড়িগুলি এখনো পিং কালার করায়নি সেই সকল গাড়ি গুলিকে আইনের আহত এনে ব্যবস্থার গ্রহণ করা হচ্ছে বলে জানান পরিবহন দপ্তরের এম ভি আই।অন্যদিকে আগরতলা শহরে বাইরে গ্রামীন এলাকার অধীনে রেজিস্ট্রেশন করানো গাড়িগুলি আগরতলা শহরে চলাফেরা করছে সেই গাড়িগুলি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *