মনু নদীর জলে তলিয়ে গেল আগরতলার এক যুবক।
কৈলাসহর প্রতিনিধি,১৬ ডিসেম্বর:কৈলাসহর পশ্চিম কামরাঙ্গা বাড়ি ৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মনু নদীর জলে তলিয়ে যায় আগরতলার এক যুবক। এই ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে।এলাকাবাসীর থেকে জানা যায় আগরতলার ৪ যুব ওই এলাকায় বেড়াতে আসে, এবং চার যুবক ওই নদীর জলের মধ্যে স্নান করছিল সেই সময় সেই চার যুবকের মধ্যে থাকা এক যুবক নদীর জলে তলিয়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কৈলাসহর থানার পুলিশ মহকুমা শাসক কার্যালয়ের DCM এর নেতৃত্বে সিভিল ডিফেন্সের কর্মীরা। উনারা সবাই মিলে উদ্ধারের কাজ চালায়,কিন্তু খবর লেখা পর্যন্ত ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি, প্রায় দুই ঘন্টা উদ্ধার এর কাজ চলেছে।





