স্মার্ট সিটির কাজ দ্রুতগতিতে সম্পূর্ণ করতে শহরবাসীর সহযোগিতা প্রয়োজন:মেয়র

আগরতলা প্রতিনিধি,১৬ ডিসেম্বর: দীর্ঘ এক বছর যাবত স্মার্ট সিটির কাজ চলছে ধলেশ্বর পুরাতন জেল রোড এলাকার রাস্তায় তারপরে ওই এলাকার জনগণের এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তাটির বেহাল অবস্থার পরিণত হয়ে রয়েছে যার ফলে জরুরী পরিষেবার কাজও করতে পারছে না এলাকার মানুষ।তাই ক্ষুব্ধ হয়ে সোমবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল এলাকাবাসী।মঙ্গলবার আগরতলা পুর নিগমের সভাগৃহে পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে জল বোর্ডের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকে আলোচনা করা হয় আগরতলা শহরে প্রায় ১৭ হাজার ৩৭৭ টি বাড়িতে এখনো জলের কালেকশন পৌঁছায়নি।তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িগুলিতে জলের কানেকশন যাতে পৌঁছে দেওয়া যায় সে উদ্দেশ্যে জল বোর্ডের প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে নিগমের পক্ষ থেকে। এবং জল বড় জল পৌঁছে দেওয়ার জন্য একটি প্রজেক্টর হাতে নেওয়ার কাজ শুরু করে দেয় বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।এদিন বৈঠক শেষে মেয়র দীপক মজুমদারের কাছ থেকে ধলেশ্বর পুরাতন জেল রোড এলাকার রাস্তার বেহাল অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সারা শহরেই একযোগে স্মার্ট সিটির কাজ চলছে তারপরে ওই এলাকাতেও কভার ড্রেন এবং আন্ডারগ্রাউন্ড ক্যাবলের কাজ চলছে তার ফলে ওই এলাকার মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে।যত তাড়াতাড়ি সম্ভব ওই এলাকার কাজ দ্রুতগতিতে সম্পূর্ণ সম্পূর্ণ করে জনগণের চলাচলের যোগ্য করে তুলবেন রাস্তাটি তাই ওই এলাকার জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান মেয়র দীপক মজুমদার। এদিন বৈঠকে এ বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে এবং এই এলাকাটি পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।এদিন তিনি আরো জানান আগরতলা শহরে যে স্মার্ট সিটির কাজ হাতে নেওয়া হয়েছে তার জন্য কিছুটা অসুবিধার মুখে পড়তে হচ্ছে তা তিনি অকপটে স্বীকার করে নিচ্ছেন তাই তিনি শহরবাসীকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শহরবাসীর এই সাহায্যের হাত বাড়িয়ে দিলেই নিগমের এই কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ হবে অভিমত মেয়র দীপক মজুমদারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *