সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বিজয় দিবস। জানানো হয় শহীদদের প্রতি শ্রদ্ধা।

নিউজ ডেস্ক,১৬ ডিসেম্বর: সারাদেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বিজয় দিবস।মঙ্গলবার লেচুবাগান স্থিত আলবার্ট এক্কা পার্কে রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু–র উপস্থিতিতে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন থেকে উদযাপন করা হয়েছে।১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সশস্ত্র বাহিনীর জোয়ান দের প্রতি মাল্যদানের দানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল সাথে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জোয়ান এবং আধিকারিকরা। ।

উল্লেখ্য ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে ভারতের সেনাবাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নির্ণায়ক সমর্থন যুগিয়েছিল।অবশেষে দীর্ঘ প্রায় নয় মাস যুদ্ধ করে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ মুক্তি লাভ করে। তারপর থেকে দক্ষিণ এশিয়ার মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান পায় বাংলাদেশ।এরপর থেকেই ১৬ ডিসেম্বর দিনটিকে বাংলাদেশ এবং ভারত দুই দেশেই মর্যাদার সাথে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে।এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান। ১৯৭১ সালের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে যাঁরা আত্মত্যাগ করেছিলেন, তাঁদের স্মরণ করে তিনি বলেন, সৈনিকদের নিঃস্বার্থ সেবা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাতে থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *